পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

‎মোংলা উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎

‎মোংলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর কর্মসূচীর প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়।

‎

‎দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ই ডিসেম্বর) সকার ৮টায় পৌর স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মোংলা থানা প্রশাসন ও বিএনপি ও অঙ্গ সংগঠনসহ  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় একমিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

‎

‎সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে মোংলা থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

‎

‎এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, উপজেলা সমবায় অফিসার মো. জুবাইর হোসেন, উপজেলা কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সহ উপজেলার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

‎

‎আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈকিত নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও সূধীজন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

‎

‎এদিন বিকেলে ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও খবর