পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

‎মোংলা শহরে ইজিবাইক অটো চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ
‎
‎বন্দরনগরী মোংলা শহরের পৌর এলাকায় অবৈধ যান চলাচল বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুর্ঘটনা এড়াতে ইজিবাইক, মাহেন্দ্র, টমট ও মিশুক পৌর শহরের বাহিরে রাখা এবং শহরে নসিমন-করিমন চলাচল বন্ধের দাবীতে রবিবার বিকেলে এ কর্মসূচি পালন করে মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন।
‎
‎রোববার বিকেলে শ্রম কল্যাণ সড়কের নিজস্ব কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌধুরীর মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ সালাম ব্যাপারী ও সাধারণ সম্পাদক হাওলাদার শহিদুল ইসলাম।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, অবৈধ বেপরোয়া ইজিবাইক চাপায় শহরের শনিবার সন্ধ্যায় শ্রমিক সংঘের সামনে শনিবার বিকেলে নিহত হয় বিএনপি কর্মী মাকসুদুর রহমান হারুন। এছাড়াও প্রায়ই এই অবৈধ যানে নানা ধরণের দুর্ঘটনা ঘটছে। সেই সাথে শহরে লেগেই থাকছে যানজট। তাই পৌর শহরে এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবী জানান বক্তারা।
‎
‎শনিবার এ সড়ক দুর্ঘটনার পর পরই সকল ধরনের অটো ইজিবাইক, মাহেন্দ্র, ও নছিমন টমটম শহরে প্রবেশ বন্ধ করে দেয় সংগঠনের পক্ষ থেকে। এতে বেশী বিরম্ভনায় পরেছে মোংলা ইপিজেডে শ্রমিক-কর্মচারীরা।

আরও খবর