নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

মোংলায় পশুর নদীর পাড়ে জলবায়ু কর্মদিবস পালিত।

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলায় কানাইনগর পশুর নদীর পাড়ে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হযেছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে পালিত হয় এ কর্মসূচি।

বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার এর কর্মকর্তারা বলেন, উপকূলীয় জীবন-জীবিকাসহ সুন্দরবন রক্ষায় জলবায়ু অর্থায়নের এখনই সময়। উত্তরের ধনী দেশ গুলোকে লোন নয়, জলবায়ু ক্ষতিপূরণ দিতে হবে। উদ্বাস্তু রোধ, খাদ্য, পানি ও জমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।

আলোচকরা আরও বলেন, জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য জ্বালানিতে জলবায়ু অর্থায়ন বরাদ্দ দাও। ন্যায্য সবুজ জ্বালানি রূপান্তর ঘটাতে হবে। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানব স্বাস্থ্য, কৃষি এবং পরিবেশকে রক্ষা করতে হবে। জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করো। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, জাহিদ হোসেন ব্যাপারি, ফারজানা বেগম, পরিবেশকর্মী মেহেদী হাসান প্রমূখ। 

এসময় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০ কে ঘিরে বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে জলবায়ু ক্ষতিগ্রস্ত জেলে, বাওয়ালি, মৌয়ালি, নারী, ইয়ুথসহ সুন্দরবন উপকূলের নানা শ্রেণী পেশার মানুষ পশুর নদীর পাড়ে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে জলবায়ু কেন্দ্রীক দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন ছিলো।


আরও খবর






‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৪ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে