তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের উত্তর কুরুয়া ভূঁইয়াপাড়া নুরিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে এবং ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিস কেয়ারের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মানবিক ডাক্তার হিসেবে পরিচিত চিকিৎসক ইকবাল হোসেন নিজামী প্রায় ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

মাদ্রাসার প্রধান সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিনের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবক ও দলিল লেখক জিয়া উদ্দিন বাবলু। কার্যক্রমে সহযোগিতা করেন প্রজন্ম মিরসরাইয়ের সাবেক সভাপতি রহিম উদ্দিন, ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিস কেয়ারের পরিচালক সাদেকুল ইসলাম সোহাগ, মমিনুল ইসলাম শাহীন, ইফতেখার উদ্দিন রাবিত, শাহরিয়ারসহ অন্যরা। মেডিকেল ক্যাম্প শেষে ডা. ইকবাল হোসেন নিজামী ও ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিস কেয়ারের পরিচালক সাদেকুল ইসলাম সোহাগের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উত্তর কুরুয়া ভূঁইয়াপাড়া নুরিয়া ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার প্রধান সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতা ও নানা কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। বিনামূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে তাঁদের কিছুটা হলেও উপকার করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।

তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী চিকিৎসক, ডক্টরস পয়েন্টের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর