জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোবারকঘোনা গ্রামের গুরুত্বপূর্ণ মিনাবাজার সড়কটি ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।জনসাধারণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সড়কটির জরুরি সংস্কারে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন মোবারকঘোনা গ্রামের কৃতি সন্তান ও মিরসরাই উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এমন পরিস্থিতিতে জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

কৃষকদল নেতা আনোয়ার হোসেন বলেন, মিরসরাইয়ের গণমানুষের নেতা নুরুল আমিন এমপির জনকল্যাণমুখী রাজনীতির নির্দেশনাকে ধারণ করে এবং ধুম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক অভিভাবক মেজবাউল হক মানিকের পরামর্শ অনুযায়ী এলাকার নেতাকর্মীদের সংগঠিত করে নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী সড়কটির জরুরি সংস্কার কাজে সহযোগিতা করা হচ্ছে। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে