জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড কৃষকদলের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠান ইউনিয়ন কৃষকদলের সভাপতি মামুনের সভাপতিত্বে সিনিয়র সভাপতি ইব্রাহিম সঞ্চালনা করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বায়হান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এফ কবির এবং ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন।

সভাপতির বক্তব্যে মামুন বলেন, কৃষকদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে প্রতিটি ওয়ার্ড কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সাধারণ সম্পাদক বায়হান বলেন, ওয়ার্ড পর্যায়ের নেতৃত্বই সংগঠনের মূল শক্তি। সকল নেতাকর্মীর সমন্বিত প্রচেষ্টায় ওচমানপুর ইউনিয়ন কৃষকদলকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করা হবে।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অভিনন্দন জানিয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানজানান।


Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে