জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জোরারগঞ্জে উদ্বোধন হলো রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ উত্তর বাজারের বাংলাবাজার রোডের মুখে রহমান প্লাজায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জোরারগঞ্জ রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। শনিবার (১ আগস্ট) বিকেলে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটিতে ১১৪ রকমের খাবারের আয়োজন রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পিজ্জা, বার্গার, বিরিয়ানি, ফ্রাই আইটেম, পাস্তা, স্যুপ, রাইস, কারি, নান, সালাদ, সিজলিং, কফি, জুস, কম্বো মিল ও মিট বক্সসহ নানা মুখরোচক খাবার। এছাড়া পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, করপোরেট সভা-সেমিনার ও বিভিন্ন সামাজিক আয়োজনের জন্য পার্টি সেন্টারের সুবিধাও রয়েছে।

উদ্বোধন উপলক্ষে আগামী ৩ দিন সব ধরনের খাবারে ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি হোম ডেলিভারি ও অনলাইনে অর্ডারের সুবিধাও রাখা হয়েছে।

প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক আবু নাছির বলেন, জোরারগঞ্জবাসীকে উন্নত মানের, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার সাশ্রয়ী মূল্যে পরিবেশন করাই আমাদের লক্ষ্য। পরিবার-পরিজন নিয়ে সুন্দর পরিবেশে সময় কাটানোর পাশাপাশি যেকোনো অনুষ্ঠান আয়োজনের জন্য আমরা আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছি। গ্রাহকদের সন্তুষ্টিই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে