জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মিরসরাইয়ে ‘শেষ বিদায়ের বন্ধু’র নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দায়িত্ব হস্তান্তর

‘জীবনেও বন্ধু, মরণেও বন্ধু—শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের নবনির্বাচিত ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক কমিটির পরিচিতি সভা, দায়িত্ব ও হিসাব হস্তান্তর এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি ডা. এস. এ. ফারুক এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী নোমান।

অনুষ্ঠানে নবনির্বাচিত ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলম। পরে সাবেক অর্থ সম্পাদক ক্বারী নোমান নবনির্বাচিত সভাপতি কামরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরীর কাছে বিগত বছরের হিসাব হস্তান্তর করেন। এরপর সাবেক সভাপতি ডা. এস. এ. ফারুক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সভায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন সাবেক সভাপতি ডা. এস. এ. ফারুক, সহ-সভাপতি মনজুর মোর্শেদ ভূঁইয়া কনক, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী নোমান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইসমাঈল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আনোয়ার হোসেন এবং সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম রয়েল। এছাড়া বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শাখাওয়াত হোসেন, সেলিম উদ্দিন, আবু সুফিয়ান চৌধুরী ও মো. শিপন। কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম মর্তুজা, নিজাম উদ্দিন, মনির হোসেন ও মো. আবদুল্লাহও আলোচনায় অংশ নেন।

নবনির্বাচিত সভাপতি কামরুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, যে অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছেন, সেখান থেকে সংগঠনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সকলের সহযোগিতা প্রয়োজন। মানুষের সেবাকে আরও সহজলভ্য করতে অ্যাম্বুলেন্স সেবা, উন্নত অফিস ব্যবস্থাপনা ও আর্থিক স্বচ্ছলতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাবেক সভাপতি ডা. এস. এ. ফারুক বলেন, তাঁর মেয়াদকালে সংগঠনের কার্যক্রম শুরুতে যে গতিতে চলেছিল, পরবর্তীতে তা কিছুটা কমে যায়। সংগঠনের অনেক কার্যক্রম মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সেভাবে প্রচার হয়নি। নবনির্বাচিত কমিটির দক্ষতা ও সামর্থ্যের প্রশংসা করে তিনি বলেন, নতুন নেতৃত্ব সংগঠনটিকে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুপ্রতিষ্ঠিত ও স্থায়ী ভিত্তির ওপর দাঁড় করাবে বলে তিনি আশাবাদী।

সংগঠনের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়ক সাংবাদিক নুরুল আলম বলেন, বৈশ্বিক মহামারির সময় ২০২০ সালের ৮ এপ্রিল ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে যেসব আলেম-ওলামা, দেশ ও প্রবাসের ভাই-বোন সংগঠনটির পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরো বলেন, এই সংগঠনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে, বৈশ্বিক মহামারির মতো সংকটময় পরিস্থিতিতে মানুষের শেষ বিদায়ের কার্যক্রম কীভাবে সম্পন্ন করা হয়েছিল। করোনাকালের ইতিহাসে ‘শেষ বিদায়ের বন্ধু’ একটি স্মারক হয়ে থাকবে। মানুষের কাছে সংগঠনটি ‘জীবনেও বন্ধু, মরণেও বন্ধু—শেষ বিদায়ের বন্ধু’ হিসেবে মর্যাদার অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হবে।

সভাপতির সমাপনী বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক হাফেজ মাওলানা শোয়াইব।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে