জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মিরসরাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল এবং মেডিকেল, প্রকৌশল ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিনের সভাপতিত্বে এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক মো. শেখ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর এমডি. এম. কামাল উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিত বিশ্বাস, কলেজের বিদ্যোৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার খাইরুল মোস্তফা, চিকিৎসক প্রতিনিধি ডা. হারুন অর রশিদ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল কাইয়ুম নিজামী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিজামপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হায়দার হাসান মাহমুদ, কলেজের দাতা সদস্য ডা. গিয়াস উদ্দিন, অভিভাবক সদস্য রেজাউল করিম ভূঁইয়া, আমিনুল ইসলাম চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী ও মেশকাত হোসেন চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মানবিক বিভাগের শিক্ষার্থী সাবরিনা নওরীন পবিত্র কোরআন তেলাওয়াত, ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী পারমিতা বণিক গীতাপাঠ এবং বিজ্ঞান বিভাগের বিদায়ী শিক্ষার্থী দীপা বড়ুয়া ত্রিপিটক পাঠ করেন। পরে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ওহি ফারাহ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ ও তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আফরা ইবনাত রোদসী, শেখ মো. সাজ্জাদ হোসেন ও সাল সাবিলাতুন নাওয়ার। প্রথম বর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসফিয়া তাহিন।

সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হওয়া সৌরভ দেবনাথ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হওয়া অনিক বণিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হওয়া জান্নাতুল মাওয়া। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। কলেজ সবসময় শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এমডি. এম. কামাল উদ্দিন চৌধুরী বলেন, প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। যারা বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, তারা কলেজের গর্ব। বিদায়ী শিক্ষার্থীদেরও লক্ষ্য স্থির রেখে নিষ্ঠার সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আমিনুল ইসলাম। পরে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে