জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস

চট্টগ্রামের মিরসরাইয়ে কৃষি অফিসের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। একই সঙ্গে কৃষি অধিদপ্তরের উদ্যোগে দেশীয় বিভিন্ন ফলের সমাহারে ফল মেলার আয়োজন করা হয়।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন এবং কৃষক আবদুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সঠিক সময়ে ও সঠিক মাত্রায় কৃষি উপকরণ ও বালাইনাশক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রদর্শনী, ডিসপ্লে উপস্থাপন এবং উপজেলায় উৎপাদিত পুষ্টিসমৃদ্ধ খাদ্য ও বিভিন্ন দেশীয় ফল প্রদর্শন করা হয়।

শেষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি প্রণোদনা, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে