জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট মেট্রো ট্রাভেল সার্ভিসের উদ্যোগে উমরাহ পালনকারীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বারইয়ারহাট পৌরসভার কাশবন রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করা হয়। বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনছারীর সভাপতিত্বে এবং মো. মুসলিম উদ্দিন আরীফ ও ক্বারী মাওলানা মো. নোমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মিঠাছরা ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল বাকী নিজামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অলিনগর বজল আহমদ চিশতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আসাদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা নুরুল আলম তৌহিদী এবং জেবি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা নুরুল আনোয়ার। এছাড়া বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের খতীব, আলেম-ওলামা এবং উমরাহ যাত্রীরা কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উমরাহ যাত্রীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা আব্দুল বাকী নিজামী বলেন, হজ ও উমরাহ শুধু একটি সফর নয়, এটি আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহামূল্যবান সুযোগ। তাই পবিত্র এ ইবাদত যথাযথ নিয়ম-কানুন ও সুন্নাহ অনুযায়ী আদায়ের জন্য পূর্ব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি আলহাজ্ব মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, উমরাহ পালনকারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয়। এর মাধ্যমে যাত্রীরা ইহরাম, তাওয়াফ, সাঈসহ উমরাহর বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে সঠিক ধারণা লাভ করেন এবং নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করতে পারেন।

মাওলানা নুরুল আনোয়ার বলেন, উমরাহ যাত্রা একজন মুসলমানের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়। শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি ইসলামী বিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে এই ইবাদতের প্রকৃত সৌন্দর্য ও তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আনছারী বলেন, আগামী ২৫ জুন ৮৫ জনের একটি উমরাহ কাফেলা নিয়ে আমরা পবিত্র কাবার উদ্দেশ্যে রওয়ানা হবো। যাত্রীরা যেন সঠিকভাবে উমরাহর সকল আনুষ্ঠানিকতা পালন করতে পারেন, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। উত্তর চট্টগ্রামে আমরা নিয়মিত হজ ও উমরাহ কাফেলা পরিচালনা করে আসছি এবং প্রতি মাসেই আমাদের কাফেলা রয়েছে। যারা হজ ও উমরাহ পালনে আগ্রহী, তারা আমাদের সঙ্গে যোগাযোগ (01798-011897, 01813-959878, 01819-801551) করতে পারেন।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে