জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানীতে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১১ টায় পূর্ব মায়ানী জামিয়াতুল উলূম আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা আবুল খায়ের মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সরওয়ার নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া, পূর্ব মায়ানী মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুল হালিম, ইউপি সদস্য মো. এমরান হোসেন, স্থানীয় বিএনপি নেতা মো. মহি উদ্দিন, মো. ইব্রাহিম, পল্লী চিকিৎসক ডা. মোশাররফ হোসেন খোকন, ব্যবসায়ী মো. ইদ্রিস মিয়া, এনামুল হক তাহের ও আজিজুল হক আর্মি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা শাহ আলম, ছলিম উদ্দিন, রবিউল হক, শাহাব উদ্দিন, এমদাদ উল্যাহ, ব্যবসায়ী হেদায়েত উল্যাহ ও মো. ফিরোজ, জামায়াত নেতা আব্দুল হান্নান, শিক্ষক ছদর উদ্দিন, আইনজীবী কাওসার মাহমুদ রাফিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের বর্ণাঢ্য জীবন ও এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, তিনি ছিলেন একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। স্বাধীনতা পরবর্তী সময়ে পূর্ব মায়ানী ভোরের বাজার ও পূর্ব মায়ানী খাইরীয়া মাদ্রাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর আগে সকালে তাঁর ইছালে সওয়াবের উদ্দেশ্যে পবিত্র কোরআন খতম দেওয়া হয়। জোহরের নামাজের পর দোয়া ও মুনাজাতে অংশ নেন উপস্থিত মুসল্লিরা।

Tag
আরও খবর




মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে