জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত।

মেহেরপুর মুজিবনগর সড়কের চকশ্যামনগরে সড়ক দুর্ঘটনায় বিজন(২২) ও রাইদুল (৩০) নামের দুই যুবক নিহত। আজ মঙ্গলবার ভোরের দিকে চকশ্যামনগরে এ দুর্ঘটনা ঘটে।


নিহত বিজন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজমত আলীর ছেলে এবং রাইদুল একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। নিহত রায়দুল আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য। জানা গেছে ঘটনার সময় রাইদুল তার কর্মস্থল যশোরে যাওয়ার লক্ষ্যে বিজনকে নিয়ে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। পতিমধ্যে চকশ্যামনগর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা মারে। ওই সময় রাস্তায় কোন লোকজন ছিলনা।


দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর পথচারীরা দুজনকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছায়।


এবিষয়ে মেহেরপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আজমাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি থাকার কারণে মোটরসাইকেণ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত।

১২৯৩ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে