জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মেহেরপুরের সড়কে সড়কে সৌন্দর্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া।

মেহেরপুরে চলছে আগুন ঝরা গ্রীষ্ম। সকাল থেকে দুপুর অবধি সবখানে প্রচন্ড তাপদাহ আর গরম। আর বিকেলের দিকে মেঘের ঘনঘটা, কোথাও কোথাও দমকা বাতাস, মেঘের গর্জন ও হালকা বৃষ্টি। এরই মাঝে চলছে শহর থেকে গ্রামের প্রতিটা সড়ক দাপিয়ে কাঁপিয়ে যান্ত্রিক যানবাহনগুলো। এ যেন এক অস্বস্তির জেলা হয়ে পড়েছে মেহেরপুর। এরই মাঝে ভিন্ন রূপ দেখা গেছে প্রকৃতির। খররোদে তপ্ত দিনে এই ব্যতিব্যস্ত মেহেরপুরের পথে পথে ঘন সবুজ পত্রপুঞ্জের ভেতর উজ্জ্বল হয়ে আছে লাল কৃষ্ণচূড়ার গুচ্ছ। রং লেগেছে কৃষ্ণচূড়ার ডালে ডালে। প্রকৃতির এই শোভিতো রূপ এক মুহূর্তের জন্য হলেও শীতল করে ক্লান্ত মানুষের মন। দিগন্ত জুড়ে সবুজ শ্যামল আর বাগান জুড়ে আম, কাঁঠাল এবং লিচুর সমাহারের মধ্য দিয়ে বিভিন্ন সড়কে কিছুদিনের অতিথি হয়ে এসেছে কৃষ্ণচূড়া।

মেহেরপুর জেলা শহর ছাড়াও সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার প্রায় প্রতিটা সড়কেই দেখা মিলেছে লাল হয়ে ফুটে থাকা থোকায় থোকায় কৃষ্ণচূড়ার। এ ফুলের শোভায় সড়ক কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের বাউন্ডারির নতুন রূপ দেখতে ঘর থেকে বেরিয়ে আসছে যুবক-যুবতীসহ সকল ধরনের মানুষ। কোথাও কোথাও প্রেয়সীর কৃষ্ণ চুল সরিয়ে সেখানে কৃষ্ণচূড়া পরিয়ে দিচ্ছে প্রেমিক এমন দৃশ্যও চোখে মেলে। কোথাও কোথাও ফুল হাতে ঝরা ফুলের গালিচায় হাঁটছে শুভ্র পায়ের প্রেয়সী। কেউ বা ঝরা ফুলগুলো কুড়িয়ে সমর্পণ করছে প্রেমিকের হাতে। কেউ কেউ ক্যামেরায় বন্দি করছেন এসব দৃশ্য। কোন কোন কৃষ্ণচূড়া গাছের নিচে তীব্র গরমে একটু প্রশান্তি খুঁজতে ক্ষণিকের জন্য আশ্রয় নিচ্ছেন সড়কে চলাচলকারী পাখি ভ্যান, রিকশা চালক ও মোটরসাইকেল আরোহীসহ বিভিন্ন পেশার মানুষগুলো।

হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে কৃষ্ণচূড়া গাছের নিচে অবস্থান করা মোটরসাইকেল আরোহী মিশুক জানান, জৈষ্ঠ্যমাসের দুপুরের তাপদাহে একটু শান্তির বাতাস পেতে কৃষ্ণচূড়ার গাছটি সহায়ক হিসেবে কাজ করছে। ঝিরিঝিরি বাতাসে মন জুড়িয়ে যাচ্ছে।

আমঝুপি গ্রামের ব্যবসায়ী রুহুল আমীন জানান, কৃষ্ণচূড়া গাছ পূর্বের মতো তেমন একটা চোখে পড়েনা। অতীতের গাছগুলো নিধন করে এখন নিত্য নতুন জাতের গাছ রোপন করা হচ্ছে। তবে বিভিন্ন সড়কের পাশে কিছু গাছের দেখা মেলে যার শোভা সত্যিই মুগ্ধ করে।

বামনপাড়ার ব্যবসায়ী আশা জানান, মেহেরপুর শহরে এখনও কিছু কৃষ্ণচূড়ার গাছ রয়েছে, যা শহরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। তিনি গাছগুলো রক্ষণাবেক্ষণ করে যুগ যুগের ঐতিহ্য ধরে রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং বনবিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।

যে গাছগুলোর নিচে ছোটখাটো যানবাহন চালক ও  সাধারণ মানুষগুলো বসে কিংবা দাঁড়িয়ে এ মৌসুমে শহরের যন্ত্র আর যন্ত্রণা ভোলার একখণ্ড অবসর পেয়েছেন।

Tag
আরও খবর

মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত।

১২৯৩ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে