জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা এবং সনাক-টিআইবি মাদারীপুরের যৌথ উদ্যোগে শনিবার (৮ মার্চ) র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোছা ইয়াছমিন আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং স্থানীয় সরকার মাদারীপুরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুল আলম সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার নিশ্চিতকরণ, বৈষম্য রোধ এবং সমাজ ও দেশের উন্নয়নে নারীর ভূমিকার ওপর জোর দেন।

কালকিনি উপজেলাতেও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উদযাপনের মাধ্যমে নারী ও কন্যার ক্ষমতায়ন, শিক্ষার গুরুত্ব এবং সমাজে নারীর অবদানকে সামনে আনা হয়েছে। বক্তারা রাষ্ট্রকে শক্তিশালী করতে নারীর অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

Tag
আরও খবর





মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

২০২ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে