জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাদারীপুরে ২১ নতুন ডাক্তার, স্বাস্থ্যসেবায় স্বস্তি


মাদারীপুর জেলায় দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসক স্বল্পতা দূর করতে পদক্ষেপ হিসেবে ২১ জন নতুন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। মাদারীপুর সদর ২৫০ শয্যা হাসপাতাল, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন করে মেডিকেল অফিসার যোগদান করেছেন। মাদারীপুর জেলা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী রাকিবা খানম এই তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটের কারণে জরুরি বিভাগ ও বহির্বিভাগে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। নতুন চিকিৎসকরা যোগদানের পর স্বাস্থ্যসেবা কার্যক্রমে গতিশীলতা এসেছে। কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ শাহ্তা জারাব সালেহীন বলেন, “সাতজন নতুন সহকারী মেডিকেল অফিসার যোগদানের পর রোগীদের আর আগের মতো ভোগান্তি হবে না। স্বাস্থ্যসেবা এখন অনেক দ্রুত এবং সুষ্ঠুভাবে প্রদান করা যাচ্ছে।”

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “নির্বাচনকালীন সময়ে স্বাস্থ্য খাতে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। নতুন চিকিৎসকরা যোগদানের ফলে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে এবং আমরা ধারাবাহিকভাবে আরও উন্নতি আনব।”

Tag
আরও খবর