মাদারীপুর-২ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কলিরবাজার এলাকায় এ সংঘর্ষে হাতুড়িপেটাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, গণসংযোগ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে।
দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৫৯ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
১৬২ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১৭১ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
২০১ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
২০২ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে
২০২ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০৫ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে
২০৫ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে