জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত মাদারীপুর, প্রতিরোধে নাগরিক সভা


মাদারীপুর পৌর শহরে দিন দিন বেড়ে চলা কিশোর গ্যাংয়ের সহিংস কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতির প্রতিবাদ ও প্রতিরোধে শনিবার (৩১ জানুয়ারি) রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাদামতলা ভুঁইয়া কমিউনিটি সেন্টারে এক নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দোকানপাটে ভাঙচুর, বসতবাড়িতে হামলা ও পথচারীদের ওপর ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা বেড়েছে। ফলে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বক্তারা অভিযোগ করে বলেন, অপরাধপ্রবণ এসব কিশোর গ্যাংয়ের কারণে এলাকার শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে এবং সামাজিক অবক্ষয় দ্রুত বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সভায় আরও বলা হয়, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই যথেষ্ট নয়; কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ জন্য সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

মতবিনিময় সভা থেকে কিশোর গ্যাংয়ের সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ মাদারীপুর গড়ে তোলার আহ্বান জানানো হয়

Tag
আরও খবর





মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

২০৩ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে