জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আগামীকাল থেকে মাদারীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে মাদারীপুর জেলার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ভাইভা পরীক্ষাগুলো মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা ও দুপুর ৩টা—এই দুই সময়সূচিতে পরীক্ষাগ্রহণ করা হবে।

নির্ধারিত উপজেলা ভিত্তিক সূচি অনুযায়ী প্রথম দুই দিন মাদারীপুর সদর ও কালকিনি উপজেলার পরীক্ষার্থীদের ভাইভা নেওয়া হবে। পরবর্তী দিনে পর্যায়ক্রমে শিবচর, রাজৈর ও ডাসার উপজেলার নির্বাচিত প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

চলতি নিয়োগ কার্যক্রমে মাদারীপুর জেলা থেকে মোট ৩৮১ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্রসহ শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদপত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের অংশ হিসেবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

Tag
আরও খবর