মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয় মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায়। ইদ্রিস হাওলাদার ও হাবিব হাওলাদারের বাড়ির পাশের বালুর মাঠের ঝোপঝাড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর দুই প্লাটুন সদস্য, মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনীর ডগ স্কোয়াডের দুটি কুকুর।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৪০টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৩টি শরকি, ৩টি রামদা, ২টি স্মার্টফোন ও ১টি বাটন ফোনসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেজর রেজোয়ান বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১৫৯ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬২ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৭১ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
২০১ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
২০২ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
২০৩ দিন ৫ মিনিট আগে
২০৫ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
২০৫ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে