ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদারীপুরে সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং আইনানুগ আচরণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তারা জানান, ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
মতবিনিময় সভায় প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালনে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনা শেষে নির্বাচন পরিচালনায় করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এহতেশামুল হক। এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার বাহিনীর কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন
১৫৯ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬২ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৭১ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
২০১ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
২০২ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
২০৩ দিন ২ মিনিট আগে
২০৫ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
২০৫ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে