জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাদারীপুর জেলায় পালিত হলো 'আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস -২০২৫"




"সকল অভিবাসীকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিতে সবাইকে সহযোগিতা করতে হবে।"


"দক্ষতা নিয়ে যাবো বিদেশ , রেমিটেন্স নিয়ে গড়বো স্বদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মাদারীপুরে জেলায় পালিত হলো 'আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫’। মাদারীপুর জেলা প্রসাশনের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর ইম্প্রুড সাস্টেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প অংশগ্রহণ করে । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখার আগে দক্ষতা ও ভাষা শিক্ষা অর্জন করতে হবে। নিয়ম মেনে বিদেশ যেতে হবে তা না হলে পরিবার ও সমাজ ঝুঁকির সম্মুখীন হতে হবে। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব জুয়েল আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: নাঈম সরকার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর অধ্যক্ষ, জেলা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তারা,  ব্র‍্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, ব্র‍্যাক প্রতিনিধি, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধিগন ,ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর স্বেচ্ছাসেবকগণ, প্রবাসবন্ধু ফোরামের সদস্যরা, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী অভিবাসী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় জনগণ।


 আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস -২০২৫ উপলক্ষে শকুনি লেক পাড়ে এক মেলার আয়োজন করা হয়। ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর স্টলে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন এর বিষয়ে মেলায় আগত সবাইকে তথ্য সেবা প্রদান করা হয়। জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য ব্যাক্তিবর্গ ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্টল পরিদর্শন করেন। এসময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর কার্যক্রম তুলে ধরা হয়, জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন।


ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

Tag
আরও খবর





মাদারীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

২০৩ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে