আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় রাশেদুল ইসলাম সাকিব নামে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। স্বামীকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্ত্রী উম্মে আয়মন।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জমিদার পাড়ার প্রবেশমুখ থেকে মুখোশধারী ৭-৮ জন যুবক সাকিবকে তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী।

লিখিত বক্তব্যে উম্মে আয়মন জানান, সাকিব আধুনগর মরাডলুকুল গ্রামের সেলিম উদ্দিনের ছেলে এবং আধুনগর বাসস্টেশন এলাকার সেলিম স্টোরের স্বত্বাধিকারী। দোকান বন্ধ করে রিকশায় বাসায় ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় আসা মুখোশধারীরা তার স্বামীর পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় রিকশাচালক আমানকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

উম্মে আয়মনের দাবি, অপহরণের দিন দুপুরে তাদের দোকান দখলের চেষ্টা নিয়ে বিরোধ সৃষ্টি হয় এবং তার স্বামীকে হুমকি দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পরই সাকিব অপহরণের শিকার হন। পরে একটি নম্বর থেকে ফোন করে আইনগত ব্যবস্থা না নেওয়ার কথাও বলা হয় বলে তিনি জানান। তবে এ ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত নন তিনি।

স্ত্রী জানান, ঘটনার রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রিকশাচালকের সঙ্গে কথা বলেছে। স্বামীকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তারা কোনো সংঘাত চান না, শুধু স্বামীকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পেতে চান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ী সাকিবকে উদ্ধারে পুলিশ কাজ করছে।


Tag
আরও খবর