জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক,


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা সচল রাখতে ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক পত্রে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ এহছানুল হক। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একজন সম্মানিত সদস্য। আইন পেশায় যুক্ত থাকার পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল  (বিএনপি)-এর রাজনীতির সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। 

স্থানীয়দের ভাষ্য, মোহাম্মদ এহছানুল হক একজন বিনয়ী, সাদাসিধে ও সহজ-সরল মনের মানুষ। মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেশা এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয়ভাবে তা একটি গ্রহণযোগ্যতা রয়েছে বলেও জানান তারা।

আইন পেশার অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা ও রাজনৈতিক জীবনের পাশাপাশি এবার একটি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় তার ওপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি ম্যানেজিং কমিটির ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তবে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগের কার্যক্রম সম্পন্ন করতে পারবে না।

নতুন এ দায়িত্বের মধ্য দিয়ে এডভোকেট  মোহাম্মদ এহছানুল হকের দীর্ঘদিনের পেশাগত ও সামাজিক অভিজ্ঞতা বিদ্যালয়ের উন্নয়ন, শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে কাজে আসবে এমন প্রত্যাশা স্থানীয়দের।



Tag
আরও খবর