জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের স্থান নয়, এখানেই গড়ে ওঠে একটি প্রজন্মের স্বপ্ন, নৈতিকতা ও ভবিষ্যতের ভিত। সেই শিক্ষাঙ্গনে যদি নিরাপত্তার পরিবর্তে ভর করে আতঙ্ক, তবে ব্যাহত হয় জ্ঞানচর্চার স্বাভাবিক পরিবেশ। শিক্ষার্থীদের জন্য এমন একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।

পহেলা সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষার্থীদের নিরাপত্তা, নিরাপদ যাতায়াত এবং মাদ্রাসার শিক্ষার পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা ফরিদুল আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহ-সুপার মাওলানা জহির উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, পুটিবিলা ইউনিয়ন বি এন পি'র সাবেক সভাপতি ও সাতকানিয়া আইনজীবী সহকারী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, মাদ্রাসার ছাত্রীদের প্রতিদিন বখাটে ছেলেদের দ্বারা উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের ঘটনায় ছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং তাদের স্বাভাবিকভাবে মাদ্রাসায় যাতায়াতে বিঘ্ন ঘটছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। ছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল হাকীম। এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা জাহেদুল হক, মাস্টার মাহমুদুর রশিদ ও জনাবা তাছলিমা খাতুন।

অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। মাদ্রাসার আশপাশে যাতে কোনো বখাটে বা বহিরাগত ব্যক্তি ছাত্রীদের উত্ত্যক্ত করতে না পারে, সেজন্য প্রশাসনের নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভয়, শঙ্কা কিংবা অস্বস্তি ছাড়াই মাদ্রাসায় আসা-যাওয়া করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে আরও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যেতে পারবে।

সমাবেশে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।


Tag
আরও খবর