মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার পুটিবিলা গৌড়স্থান নতুন বাজার এলাকার বাসিন্দা মরহুম নুরুল আলমের বড় ছেলে মৌলানা নাছির উদ্দীন (সৌদি আরব প্রবাসী) আর নেই। কিছুক্ষণ আগে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৌলানা নাছির উদ্দীনের দাদা গৌড়স্থান এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব ও বহু ভূসম্পত্তির মালিক মৌলানা আলী আহমদ।
মৌলানা নাছির উদ্দীন এর আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন প্রবাসী হিসেবে দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে তার ছিল গভীর আত্মিক সম্পর্ক। তার মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের মাতম।
মরহুমের ইন্তেকালে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া তিনি যেন মরহুম মৌলানা নাছির উদ্দীনের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
১৬ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ১৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে