জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেটকারের বডির ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নে চুনতী রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্থাপিত চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ চন্দ্র দাসের নেতৃত্বে একটি দল নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় কক্সবাজার থেকে আসা একটি সন্দেহজনক প্রাইভেটকারকে (রেজিঃ ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩) থামার সংকেত দেওয়া হয়।

পুলিশ জানায়, গাড়িটি থামানোর পর আরোহীদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে প্রাইভেটকারটিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির বাম পাশের পেছনের সিটের চাকার উপরের বডির ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন  পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)।

লোহাগাড়া থানার এসআই গোবিন্দ চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। আসামিরা গাড়ির কাঠামোর ভেতরে অত্যন্ত কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিল।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।



Tag
আরও খবর