জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান


মুন্সি শাহাব উদ্দীন,চট্টগ্রাম

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়ার বিস্তীর্ণ জনপদ যখন পানির নিচে তলিয়ে গিয়ে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন, ঠিক সেই কঠিন সময়ে সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিজুল হক। নিজের শখের মোটরসাইকেল বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা এবং নিজ মালিকানাধীন মুদি দোকানের খাদ্যসামগ্রীসহ ৩ লাখ টাকারও বেশি সহায়তা তিনি বন্যাদুর্গত মানুষের হাতে তুলে দেন। তার এই নিঃস্বার্থ উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, বন্যার কয়েকদিন আগে ব্যক্তিগত প্রয়োজনে নিজের মোটরসাইকেলটি বিক্রি করেছিলেন আজিজুল হক। কিন্তু টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলে চারদিকে অসহায় মানুষের আর্তনাদ তাকে গভীরভাবে নাড়া দেয়। নিজের প্রয়োজনের কথা ভুলে গিয়ে বাইক বিক্রির পুরো অর্থই দুর্গত মানুষের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, সরকারি ত্রাণ পৌঁছানোর আগেই তিনি পানিবন্দী দুর্গম এলাকায় ছুটে যান। কখনো রাতের অন্ধকারে, কখনো কোমরসমান পানি পেরিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দেন শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ। শুধু তাই নয়, আশ্রয়হীন অনেক মানুষ তার বাড়িতেও আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন।

তার এই মানবিক কর্মকাণ্ড দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিজুল হক বলেন, “বাইকটি ব্যক্তিগত প্রয়োজনে বিক্রি করেছিলাম। কিন্তু বন্যায় মানুষের অসহায় অবস্থা দেখে সেই টাকা নিজের জন্য খরচ করতে মন সায় দেয়নি। মানবিক দায়িত্ববোধ থেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। বাইক বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা কখন শেষ হয়ে গেছে, বুঝতেই পারিনি। পরে আমার মুদি দোকান থেকেও অনেক টাকার খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। মানুষের উপকার করতে পারলেই আমি আত্মতৃপ্তি অনুভব করি।”


তিনি আরও বলেন, “২০২৪ সালে ফেনীর ভয়াবহ বন্যার সময়ও বড়হাতিয়াবাসীর সহযোগিতায় প্রায় ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছিলাম। মানুষের বিপদের সময় তাদের পাশে দাঁড়াতে পারাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”


Tag
আরও খবর