জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি  এলাকায় খেলার মাঠে জমে থাকা পানিতে ডুবে মোহাম্মদ আকসান (৬) নামে এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে বাড়ির সামনের ফুটবল মাঠে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

নিহত আকসান সুখছড়ী রহমানিয়া মাদ্রাসার শিক্ষক ও আমিরাবাদ পুরাতন বিওসি স্টেশন জামে মসজিদের পেশ ইমাম, ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আব্দুর রউফ বাড়ির জনাব মোরশেদ হুজুরের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির সামনের ফুটবল মাঠে খেলতে যায় আকসান। সাম্প্রতিক বৃষ্টিতে মাঠে জমে থাকা হাঁটুসমান পানিতে খেলতে গিয়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে  নিলেও  শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। সবার অজান্তেই চিরদিনের জন্য পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমায় ছোট্ট আকসান।

মাত্র ৬ বছরের একটি নিষ্পাপ শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। সন্তানহারা মা-বাবার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীও এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে শোকাহত।

Tag
আরও খবর