জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লোহাগাড়ায় বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশের একটি দল সেখানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায়।

আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবর্তী ইউনিয়নের খাটরা এলাকার বাসিন্দা মো. মনির হোসেন (৩৯) এবং কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার দক্ষিণ কলাতলীর বাসিন্দা রিয়াদুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহর নির্দেশনায় এসআই মাঈন উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি পিকআপ (ঢাকা-মেট্রো-ঠ-১১-৪৬৬২) থামানো হয়। তল্লাশির সময় গাড়িতে থাকা দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তারা গাড়িতে মাদক থাকার বিষয়টি স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপটির পেছনের বাম্পারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা পাঁচটি পলিথিন মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। স্কচটেপ ও টিস্যু কাগজে মোড়ানো এসব প্যাকেট খুলে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

উদ্ধারকৃত ইয়াবার ৩ হাজার ৩শ’ পিস হালকা গোলাপি রঙের এবং ৬ হাজার ৭শ’ পিস লাল রঙের ট্যাবলেট রয়েছে। জব্দকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৯৫০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, কক্সবাজার সদর এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরে নিয়ে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। অধিক মুনাফার আশায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা মাদকগুলো গাড়ির বাম্পারের ভেতরে গোপন কৌশলে সংরক্ষণ করেছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমণ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।”

পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Tag
আরও খবর