জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ওই এলাকার মরহুম আবদুল খালেক (মাইক খালেক নামে পরিচিত)-এর ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজনের ভরণপোষণ করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজের অটোরিকশায় চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটের কবলে পড়েন ইসমাইল। মুহূর্তেই তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার জীবনপ্রদীপ নিভে যায়।

ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসমাইল হোসেন ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র স্বভাবের একজন মানুষ। অটোরিকশা চালিয়েই তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে দায়িত্ব পালন করতেন। তার চারটি ছোট সন্তান রয়েছে। আকস্মিক এই মৃত্যুতে পরিবারটি গভীর সংকট ও অনিশ্চয়তার মুখে পড়েছে।

ইসমাইলের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। প্রতিবেশী ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। কর্মমুখর জীবনের মাঝপথে এমন মর্মান্তিক বিদায় সবাইকে ব্যথিত করেছে। তার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও খবর