জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

2nd Professional MBBS পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ আকলিমা সোলতানা পাপিয়া।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।


সাতকানিয়া আইনজীবী সহকারী সমিতির সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেনের কন্যা আকলিমা সোলতানা পাপিয়া ২য় প্রফেশনাল এমবিবিএস (2nd Professional MBBS) পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে পরিবার ও শুভানুধ্যায়ীদের মুখ উজ্জ্বল করেছেন। তার এই কৃতিত্বপূর্ণ অর্জনে এলাকায় বইছে আনন্দের হাওয়া।


পরিশ্রম, অধ্যবসায় ও দৃঢ় মনোবলের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আকলিমা সোলতানা পাপিয়া প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিষ্ঠার সাথে এগিয়ে গেলে সাফল্য অনিবার্য। চিকিৎসক হওয়ার মহান লক্ষ্যে এগিয়ে চলা এই মেধাবী শিক্ষার্থীর অর্জন শুধু তার পরিবারের নয়, বরং পুরো এলাকার  জন্যই গর্বের বিষয়।


নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং যারা তার জন্য দোয়া ও সমর্থন দিয়েছেন, সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই বিনয়ী প্রকাশভঙ্গি সকলের হৃদয় ছুঁয়ে গেছে।


এ বিষয়ে পিতা আনোয়ার হোসেন বলেন, “আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মেয়ের এই সাফল্য আমাদের পরিবারের জন্য এক অনন্য সুখবর। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন সে ভবিষ্যতে একজন মানবিক ও দক্ষ চিকিৎসক হিসেবে দেশ ও জাতির সেবা করতে পারে।”


উল্লেখ্য, এমবিবিএসের ২য় প্রফেশনাল পরীক্ষা চিকিৎসা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে উত্তীর্ণ হওয়া একজন শিক্ষার্থীর অধ্যবসায় ও একাগ্রতারই প্রতিফলন।


আকলিমা সোলতানা পাপিয়ার এই অর্জনে আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।



Tag
আরও খবর