নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অধ্যাপক ইকরামুল ওয়াদুদকে সম্মাননা প্রদান।

'শিক্ষাঙ্গনের পরিবেশ ও আমাদের শিক্ষক ' শিরোনামে হবিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত


"শিক্ষাঙ্গনের পরিবেশ ও আমাদের শিক্ষক" শিরোনামে হবিগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। 

সোমবার ( ০৭ অক্টোবর)  দুপুরে হবিগঞ্জ জেলা সদরের বাডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে সম্মাননা প্রদান, দেয়ালিকা প্রদর্শনী, শিক্ষার্থীদের কবিতা- ছড়া পাঠ , উপস্থিত বক্তৃতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে খোয়াই রিভার ওয়াটারকিপার, প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

বাডস কেজি এন্ড হাই স্কুল এর অধ্যক্ষ মো: নুর উদ্দিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ সংগঠক ও বৃন্দাবন সরকারি কলেজের অব: অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট লেখক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অব: উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুজ জাহের ও শিশু সংগঠক বাদল রায়। বিষয়ের উপর বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

৯ম শ্রেণীর শিক্ষার্থী শেখ মুন্নি ও ঐশী রায় বর্ষা এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক গোলশান আরা শিল্পী, শামসুন্নাহার চৌধুরী সীমা,  সজীব চন্দ্র গোপ ও  তুলনা দেব। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৮ম শ্রেণির নৌরিন জাহান আনিক, ৬স্ট শ্রেণীর সামিয়া বর্ষা, সৌমি ও ৭ম শ্রেণীর উর্মি। কবিতা পাঠ করেন নবম শ্রেণীর শেখ মুন্নি ও ৬স্ট শ্রেণীর স্বর্ণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী, সাহিত্যিক সিদ্দিকী হারুন ও নাট্যকর্মী ওসমান গণি রুমি।

শিক্ষা বিস্তার ও পরিবেশ রক্ষার আন্দোলনে অগ্রগণ্য ব্যক্তিত্বের ভূমিকা পালন করায় পরিবেশ সংগঠক বাপা হবিগঞ্জের সভাপতি

অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদকে সম্মাননা প্রদান করা হয় আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে।

গত ২৮ সেপ্টেম্বর আমেরিকার মিলওয়াকি শহরে নদী ও পানি বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের পানি ও জলবায়ু বিষয়ক সম্মেলনে নদী ও জলাশয় রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক 'টেরি বেকার' পুরস্কার লাভ করায় খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলকে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Tag
আরও খবর





আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

১০ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে