জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

এখনো স্মৃতি আঁকড়ে আছে আবরার ফাহাদের পরিবার

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা এখনও তাড়িয়ে বেড়ায় কুষ্টিয়াবাসীকে। মৃত্যুবার্ষিকীর দিনে তাই স্মৃতিচারণসহ নানা আয়োজন। আর স্মৃতি আঁকড়ে পড়ে আছে পরিবার।

শোকেসে সাজানো মোবাইল, ল্যাপটপসহ ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। আগের মতই ঘরে আছে বিছানা ও পড়ার টেবিল। শুধু নেই আবরার ফাহাদ। এক এক করে কেটেছে ৬টি বছর। ছেলের ব্যবহৃত জিনিসপত্রসহ অনেক স্মৃতি আঁকড়ে ধরে  বেঁচে আছেন মা রোকেয়া খাতুন ও বাবা বরকত উল্লাহ। সন্তানের নির্মম হত্যাকাণ্ডের কথা মনে হলেই শিউরে ওঠেন এখনও।

২০১৯ সালের ৬ অক্টোবর নিজ হাতে খাওয়ানোর পর কুষ্টিয়া থেকে বাসে তুলে দিয়েছিলেন বুয়েটের উদ্দেশ্যে। ওই দিনটায় ছিল আবরারের সঙ্গে মায়ের শেষ দেখা। সেই বিদায় যে সন্তানের শেষ বিদায় হবে, তা তখনও অজানা ছিল মা রোকেয়া খাতুনের।

সেদিন রাতেই ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েট ক্যাম্পাসের শেরেবাংলা হলে অমানবিক নির্যাতন করে হত্যা করে আবরার ফাহাদকে। মৃত্যুর ৬ বছর পেরিয়ে গেলেও ছেলে হত্যার বিচারের রায় কার্যকর না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা। রয়েছে সন্তানের হত্যায় জড়িতদের পলিয়ে যাওয়ার আক্ষেপও।

আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ বলেন, ‘আমরা এখনও সুষ্ঠু বিচার পাইনি। আপিল বিভাগে এখনও মামলাটি বিচারাধীন আছে। আমরা সরকারের কাছে আবেদন করবো বিচার কাজটি অতিদ্রুত শেষ করা হয়। দেশের সেরা বিদ্যাপীঠে পড়ে সে যে এভাবে নির্মমভাবে হত্যার শিকার হবে তা আমরা আশা করিনি।’

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নির্মম হত্যাকাণ্ড এখনো তাড়িয়ে বেড়ায় কুষ্টিয়াবাসীকে। আবরার ফাহাদ হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামীদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকর করার দাবি তাদের। ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার।

স্থানীয়দের একজন বলেন, ‘আবরার ফাহাদ আমাদের কুষ্টিয়ার গর্ব। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’ শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, ‘ছেলেটিকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এ নিষ্ঠুরতম অপরাধ করার পরও নিহতের পরিবার এখনও এর সুষ্ঠু বিচার পায়নি।’

পরিবার, এলাকাবাসী থেকে দেশের সর্বস্তরের মানুষের হৃদয়েই বেঁচে থাকবেন আবরার ফাহাদ, তার সাহস আর আপোষহীনতার কারণে।

Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে