জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে 'আলিফ-আখলাক স্টোরে' জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪০ টাকা বেশি দরে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে কুষ্টিয়া শহরের 'আলিফ-আখলাক স্টোর' (পরিবেশকের নাম এইচআর এন্টারপ্রাইজ) নামে এক দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আব্দুল হাকিম (মাসুদ) নামে ভু্ক্তভোগী এক ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা আদায় করা হয়। তবে ডিসি এবং ভোক্তা অধিদফতরের অনুমতি নিয়েই বেশি দরে বিক্রি করছেন বলে অভিযুক্ত দোকানি প্রতিবেদকের কাছে দাবি করেন। তিনি জেলা প্রশাসক বরাবর প্রেরিত পরিবেশকের একটি ক্রয়-বিক্রয় মূল্যের অবগতি পত্রের অনুলিপিও দেখান। এছাড়াও তিনি ক্রেতাকে সিলিন্ডার গ্যাস বিক্রির ক্যাশ মেমো দিতে অস্বীকৃতি এবং কাউকেই দেন না বলে জানান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ টার দিকে কুষ্টিয়া শহরের ২৪২/২ এনএস রোডের 'আলিফ-আখলাক স্টোরে' সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ভু্ক্তভোগী সূত্রে জানা যায়, অভিযুক্ত দোকান থেকে বাসায় রান্নার কাজে ব্যবহারের জন্য তিনি একটি ওমেরা কোম্পানির ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস কেনেন। ওই সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত বর্তমান মূল্য ১২৭০ টাকা হলেও অভিযুক্ত দোকানদার হাবিবুর রহমান ১৩১০ টাকার কমে দিতে অস্বীকৃতি জানান। ভু্ক্তভোগী বাধ্য ১৩১০ টাকা দিয়ে কিনে ক্যাশ মেমো চাইলে অভিযুক্ত দোকানি তা দিতে অস্বীকৃতি জানান। এবং ভু্ক্তভোগীকে তার সাথে ডিসি অফিসে যেতে বলেন। ভু্ক্তভোগী না গেলে তিনি একাই কিছু কাগজপত্র ব্যাগে নিয়ে ডিসি অফিসে যাচ্ছেন এবং ভু্ক্তভোগীকে সেখানে যেতে বলে যান। এসময় অভিযুক্ত দোকানি ভু্ক্তভোগীর সঙ্গে অশোভন আচরণ করেন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে ওই দোকানের আরেক ব্যক্তি ১৩১০ টাকার একটি ক্যাশ মেমো লিখে দেন। ওই ক্যাশ মেমো নিয়ে ভু্ক্তভোগী ব্যক্তি অভিযানরত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের নিকট অভিযোগ জানান এবং নির্দিষ্ট ফরমে লিখিত অভিযোগ করেন। এরপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা তদন্তপূর্বক অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত দোকানিকে জরিমানা আরোপ ও আদায় করেন। ভু্ক্তভোগী আরও জানান, অভিযুক্ত দোকানদার দীর্ঘদিন ধরেই সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে বেশি দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি করে আসছে। এবং আবাসিক এলাকায় গ্যাসভর্তি সিলিন্ডার সংরক্ষণ করে অগ্নি ঝুঁকি তৈরি করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী প্রতিবেদকে বলেন," একজন ক্রেতার লিখিত অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী 'আলিফ-আখলাক স্টোর'কে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে মূল্য তালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।এটি সতর্কতামূলক জরিমানা। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" এছাড়াও কোন অবস্থা বা অজুহাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে কোন পণ্য বিক্রির কোন সুযোগ নেই বলেও জানান তিনি। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৪ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে