জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

প্রযুক্তির যুগে এখনো টিকে আছে "গরুর হাল"


আধুনিক ও প্রযুক্তির যুগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এখনো টিকে আছে গরু দিয়ে হালচাষ। আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহারের ফলে গ্রাম বাংলার গরু ও লাঙ্গলের সঙ্গে কৃষকের সেই মিতালীর দৃশ্য এখন হারিয়ে যেতে বসেছে ।আগের মতো আর গরু দিয়ে হাল চাষ করা চোখে পড়ে না। তবে উপজেলার বাহাগিলী ইউনিয়নের ময়নাকুড়ি এলাকায় এখনো গরু দিয়ে হাল চাষ করতে দেখা যায়। 


সরেজমিন দেখা গেছে উপজেলার বাহাগিলী ইউনিয়নের ময়নাকুড়ি এলাকায় বজু মিয়া নামের এক যুবক জমি না থাকায় নিজের গরু দিয়ে অন্যের জমিতে হালচাষ করছেন।


তবে তিনি ভাড়ায় অন্যের জমিতে দীর্ঘদিন ধরে গরু দিয়ে হাল চাষ করে আসছেন। আধুনিকতার ছোঁয়ায় মানুষ এখন সময় বাঁচাতে ট্রাক্টর বা টিলার নিয়ে মাঠে গিয়ে জমি চাষ এবং যান্ত্রিক কায়দায় মই দিয়ে ফসল আবাদ করছেন।


একটা সময় ছিল যখন কৃষক তাদের  গরু-লাঙ্গল দিয়ে জমি চাষ করা ছাড়া অন্য কোনো চিন্তাই করতেন না। বর্তমান সময়ে বিজ্ঞানের ক্রমাগত উন্নতির ফলে আধুনিক যন্ত্রপাতি ট্রাক্টর ও পাওয়ার টিলার গরু-লাঙ্গলের স্থান দখল করে নিয়েছে। 

ময়নাকুড়ি এলাকার বাসিন্দা বজু মিয়া বলেন, আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষ এখন গরু দিয়ে হাল চাষ করে না। কিন্তু নিজের কোনো জমি না থাকায় অন্যের জমিতে অনেক সময় আমার গরু দিয়ে হাল চাষ করে থাকি। এখনো অনেকে আছে তাদের জমিতে গরু দিয়ে  হাল চাষ করে থাকেন। তাই অনেক সময় অন্যের জমিতে আমার গরু দিয়ে হাল চাষ দিয়ে থাকি। 

এলাকার কৃষক একরামুল হক জানান,গরু দিয়ে হাল চাষ করাটা উত্তম। কারণ গরু দিয়ে হাল চাষ করলে ফলন ভালো হয়।কিন্তু বেশি পরিমাণ জমিতে সময় বাঁচাতে ট্রাক্টর বা টিলার নিয়ে এখন সবাই চাষাবাদ করছেন।


কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সদস্য সচিব ওমর ফারুক বলেন, আজ থেকে প্রায় ২০ বছর আগে প্রতিটা কৃষক তাদের জমি গরু দিয়ে হাল চাষ করতেন। তখন একটা সময় ছিল যখন প্রতিটি কৃষকের গোয়াল ঘরে কয়েক টা করে গরু থাকতো। সেই গরু দিয়ে যে যতটুকু পারত ততটুকু জমি চাষ করে আবাদ করতেন। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় মানুষ এখন সময় বাঁচাতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে আসছেন। 


আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে