জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

বাহাগিলী ঘাট যেন কাশফুলের স্বর্গরাজ্য



বাহাগিলী যমুনেশ্বরী একুইডাক্ট সংলগ্ন এলাকাটি যেন কাশফুলের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। বিস্তৃত এলাকাজুড়ে রাজত্ব করছে কাশফুল। দুর থেকে দেখে মনে হবে এ এক কাশফুলের স্বর্গরাজ্য। দেখা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের যমুনেশ্বরী একুইডাক্ট সংলগ্ন যমুনেশ্বরী নদীর চরে এ কাশবনের ভেতরে ঢুকলেই চারদিকে কাশফুলের বিস্তৃত স্বর্গরাজ্য। তাই বিকালের মৃদু হাওয়ায় কাশবনে বসে কেউ গল্প করছেন। আবার কেউ নিজের ছবি তুলছেন। আর পড়ন্ত বিকেলের সাথে ধীরে ধীরে বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। ঘুরতে আসা কাশফুল প্রেমী সুমন জানান, কাশফুলের দোলাচল প্রকৃতিপ্রেমী যে কারও মনে ক্ষণিকের জন্য হলেও প্রশান্তি জোগাবে। মনের প্রশান্তির জন্যই এখানে বেড়াতে এসেছেন তারা। আরও বলেন, শরৎ মনে জাগিয়ে দেয় কাশফুল, স্বচ্ছ নীল আকাশে সাদা মেঘ আর দিগন্ত বিস্তৃত সবুজের কথা।কাশফুলের গন্ধ নেই, কাশফুল প্রিয়জনের জন্য উপহার হিসেবে দেয়ার ফুলও নয়। তবে কাশফুলের মধ্যে রয়েছে রোমাঞ্চকর উন্মাদনা। যা দেখে মন ভালো হয়ে যায়। কাশফুলের এই শুভ্রতা এবং স্নিগ্ধতা ছুঁয়ে দেয় প্রতিটি হৃদয়। 

কাশবনে ঘুরতে আসা নিজের অনুভূতির থেকে আরেক প্রেমী জানান, সাদা আর সবুজের মিলনমেলায় বাহাগিলী যমুনেশ্বরী একুইডাক্ট সংলগ্ন নদীর তীরে ঘুরে বেড়ানোর অনুভূতিই অন্যরকম। সাদা মেঘের সঙ্গে এ কাশফুলের সাদা রং মনকেও সাদা করে দেয়। শরৎ কাশবনকে অপরূপ সাজে সাজিয়েছে। কাশবনকে উদ্দেশ্য করে পেয়ারুল ইসলাম বলেন, আজকের এই তথ্য প্রযুক্তির যুগে মানুষ খুব একা হয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে তার সামাজিক ও মানসিক জীবনে। মনকে সজীব রাখতে মানুষকে যেতে হবে প্রকৃতির কাছে। তাহলেই আমরা সকল বাধা ভেদ করে এগিয়ে যেতে পারবো সুন্দর আগামীর পানে। তার জন্য এই কাশবন অগনেকটাই পরিবেশ বান্ধব। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, তাহলে চলে আসেন বাহাগিলী যমুনেশ্বরী একুইডাক্ট সংলগ্ন যমুনেশ্বরী নদীর পাড়ের এই স্বর্গরাজ্যে। 


আরও খবর







কৃষকের স্বপ্ন এখন "বোঝা "

২৭৭ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে