জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি

মামুনুর রশীদ পান্না, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিবেদক : জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে নিয়ে একটি সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ক্ষেতলাল উপজেলা শাখা। সংগঠনটির দাবি, প্রতিমন্ত্রীর পরিচ্ছন্ন ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। ​মঙ্গলবার (১৬ জুন) ক্ষেতলাল প্রেসক্লাবে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস রহমান মিলন। ​বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুন সাপ্তাহিক 'শীর্ষ কাগজ' পত্রিকার ১৭তম সংখ্যায় খাদ্য প্রতিমন্ত্রীকে জড়িয়ে ‘তিন হাজার কোটি টাকা লুটপাট’ শীর্ষক যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। ​উপজেলা ছাত্রদলের দাবি, প্রকাশিত প্রতিবেদনে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উথাপন করা হয়েছে, তার পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ বা দালিলিক সাক্ষ্য উপস্থাপন করতে পারেনি সংশ্লিষ্ট পত্রিকা। সম্পূর্ণ অনুমাননির্ভর এবং একপাক্ষিক তথ্যের ওপর ভিত্তি করে এই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি ও নৈতিকতার পরিপন্থী। ​প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিবেদনে যে 'মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটি' প্রকল্পের কথা বলা হয়েছে, সেটি মূলত ২০১৪ সালে শুরু হয়ে ২০২৫ সালেই তার মেয়াদ শেষ করেছে। একটি মেয়াদোত্তীর্ণ ও সমাপ্ত প্রকল্পের সঙ্গে বর্তমান খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর নাম জড়িয়ে খবর প্রকাশ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের দাবি, ​"এটি কেবল জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং একজন জনপ্রিয় জনপ্রতিনিধির রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি অপচেষ্টা মাত্র।" ​ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে, ভবিষ্যতে যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৮ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে