কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

জয়পুরহাটে উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় প্রাথমিকের শিক্ষক শোকজ

মামুনুর রশীদ পান্না, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবর রহমান চঞ্চল'কে শোকজ নোটিশ পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।


সোমবার (৩ ফেব্রুয়ারী) জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার মমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এ শোকজ নোটিশ পাঠানো হয়।


নোটিশে বলা হয়েছে, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো. মাহবুবর রহমান (Md Mahbubor Rahman) নামক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় সম্পর্কে বিরূপ মন্তব্য করে তা লাইভ করেন। এ ধরনের পোষ্টে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা তথা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরণের পোষ্ট করায় সরকারের ইমেজ ক্ষুন্ন হওয়ায় বিষয়টি 'সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার নির্দেশিকা-২০১৯ এর ৭(ঘ) এবং ১০ (৫) (ছ) (পরিমার্জিত সংস্করণ) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর পরিপন্থি বলে উল্লেখ করা হয়।


নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত জবাব না দিলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


শিক্ষক মাহবুবর রহমান বলেন, “ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদী আইন এখনো রয়ে গেছে। জালেম নাই কিন্তু জালেমের জুলুম রয়েই গেছে। সরকা‌রি প্রতিষ্ঠা‌নে জবাবদিহিতা ছাড়া স্বচ্ছতা সম্ভব নয়।”


তিনি আরও বলেন, “এর আগেও শিক্ষক‌দের  বেতন-ভাতা ও ন্যায্য দা‌বি প্রতিষ্ঠার জন্য ফেসবু‌কে পোস্ট করার কারণে এবং ১৪ বছর ধরে পদোন্নতি বন্ধ থাকার পোস্ট করায় আমার বিরু‌দ্ধে গত ২৩‌শে জুন, ২০২৪ বিভাগীয় মামলা রুজু করা হয়। ৫ আগস্টের পরেও নতুন বাংলা‌দে‌শে আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি না। এ বিষয়ে বৈষম্য‌বি‌রোধী অন্তবর্তীকালীন সরকা‌রের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ও ছাত্র-জনতার সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি।


এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে মোবাইলে কিছু বলা যাবে না। আপনি সামনাসামনি আসেন কথা বলব।

Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৮ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে