কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ক্ষেতলালের আহসান হাবীব সৈয়দপুর ম্যারাথনে সপ্তম

জয়পুরহাটের আহসান হাবীব নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাতশো প্রতিযোগীকে টপকে সপ্তম স্থান অর্জন করেছে।


গত শুক্রবার সৈয়দপুরের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. কামরুল হাসান সোহেলের উদ্যোগে সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফিনিক্স ক্লাবের সহযোগিতায় সৈয়দপুর রানার্স এই আয়োজন করে। বৃষ্টি উপেক্ষা করে প্রায় ৭০০ প্রতিযোগী ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন। ম্যারাথন দৌড়ে ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে সর্বনিম্ন ৩৭ মিনিট ১১ সেকেন্ড সময় লাগে। এতে অংশগ্রহণ করে সাতশো উর্ধ্ব প্রতিযোগীকে টেক্কা দিয়ে সপ্তম স্থান অর্জন করেছে। জয়পুরহাটের ছেলে আহসান হাবীব। এর আগে সে জয়পুরহাট পুলিশ সুপার ম্যারাথন, ঢাকা সিটি ম্যারাথন-২০২৩ ও বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৪ সহ বেশ কয়েকটি ম্যারাথনে অংশ গ্রহণ করে।


আহসান হাবীব জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের দক্ষিণ হাটশহর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। সে ২০১১ সালে ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৫ সালে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে সে জয়পুরহাট সরকারি কলেজে পদার্থ বিদ্যা বিষয়ে অনার্স শেষে মাস্টার্স পড়াশুনা করছে।


এবিষয়ে আহসান হাবীব জানান, আলহামদুলিল্লাহ, সৈয়দপুর ম্যারাথনে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ৭০০ জন দৌড়বিদদের সাথে প্রতিযোগিতা করে ৭ম স্থান অর্জন করেছি। জীবনে প্রথমবার ম্যারাথনে Podium Prize Money পেলাম। এখন আমি চিৎকার করে বলবো সারাদেশের মধ্যে আমিও জীবনের কোন একদিন সেরা-১০ এ ছিলাম । ৬৪ জেলার মধ্যে আমার জয়পুরহাটের র‍্যাঙ্ক এখন ৭ম।


Tag
আরও খবর



দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

২৩ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে



ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

২৪ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে


ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

২৮ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে