জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ইসলামী যুব মজলিস শমশেরনগর সাংগঠনিক থানা শাখা পুনর্গঠন

মুহিত সভাপতি ও সম্পাদক মোজাম্মিল


মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে ইসলামী যুব মজলিস শমশেরনগর সাংগঠনিক থানা  শাখা পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  সন্ধ্যার পর স্থানীয় মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য এম এ মুহিতকে, সভাপতি  ও মোঃ মোজাম্মিল হককে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট শমশেরনগর সাংগঠনিক থানা  কমিটি ঘোষণা করা হয়। 

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

সাংগঠনিক থানা কমিটির সহ-সভাপতি ফাহিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর ফুয়াদ, অর্থ সম্পাদক রিহাব রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আহমদ, সদস্য জয়নুল ইসলাম ও মোঃ মুক্তাকিম আলী।

সমাপনী অধিবেশনে ফাহিম আহমদের সভাপতিত্বে ও মোঃ মুজ্জাম্মিল হকের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামি যুব মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি সৈয়দ আতহার জাকওয়ান, খেলাফত মজলিস শমশেরনগর সাংগঠনিক থানা শাখার সহ-সভাপতি ওলীউর রহমান জেলা যুব মজলিসের সহ-সভাপতি এম খসরু, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, খেলাফত মজলিস শমশেরনগর সাংগঠনিক থানা শাখার সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ ঢালী, জেলা যুব মজলিসের প্রচার সম্পাদক নুহ বিন হুসাইন, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আনিছুল ইসলাম চৌধুরী সাকের, সমাজকল্যাণ সম্পাদক খালেদ আহমদ তরফদার।

কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর

কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

৭৮ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে