|
Date: 2025-09-19 20:27:48 |
মুহিত সভাপতি ও সম্পাদক মোজাম্মিল
মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে ইসলামী যুব মজলিস শমশেরনগর সাংগঠনিক থানা শাখা পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর স্থানীয় মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য এম এ মুহিতকে, সভাপতি ও মোঃ মোজাম্মিল হককে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট শমশেরনগর সাংগঠনিক থানা কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
সাংগঠনিক থানা কমিটির সহ-সভাপতি ফাহিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর ফুয়াদ, অর্থ সম্পাদক রিহাব রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ আহমদ, সদস্য জয়নুল ইসলাম ও মোঃ মুক্তাকিম আলী।
সমাপনী অধিবেশনে ফাহিম আহমদের সভাপতিত্বে ও মোঃ মুজ্জাম্মিল হকের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামি যুব মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি সৈয়দ আতহার জাকওয়ান, খেলাফত মজলিস শমশেরনগর সাংগঠনিক থানা শাখার সহ-সভাপতি ওলীউর রহমান জেলা যুব মজলিসের সহ-সভাপতি এম খসরু, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, খেলাফত মজলিস শমশেরনগর সাংগঠনিক থানা শাখার সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ ঢালী, জেলা যুব মজলিসের প্রচার সম্পাদক নুহ বিন হুসাইন, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আনিছুল ইসলাম চৌধুরী সাকের, সমাজকল্যাণ সম্পাদক খালেদ আহমদ তরফদার।
কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024