কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কলমাকান্দা লেঙ্গুড়া বাজারে আগুনে ২১ দোকান পুড়ে ছাই-প্রায় ২ কোটি টাকাট ক্ষয়ক্ষতি

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 18-08-2023 01:34:54 pm

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া বাজারে আগুনে ২১ টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।  শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৭.৫০ মিনিটি এ ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন, বিজিবি'র সদস্য ও দমকল বাহিনীর সদস্যদের ঘন্টা ব্যাপী প্রচেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  প্রত্যক্ষদর্শী নুরুল হক জানায়, সকালে বাজারে মনু মিয়ার মুদি দোকান ও এনামুল হক পাখির কাপড়ের দোকান ঘরের মাঝখানে ধোঁয়া বের হচ্ছে দেখে তার চিৎকার শোনে বাজারের লোকজন ছুটে আসে এবং আগুন নিভানোর চেস্টা করে।  খবর পেয়ে বিজিবি লেঙ্গুড়া বিওপির সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা চালায়। পরে স্থানীয়রা কলমাকান্দা ও দূর্গাপুর দমকল বাহিনীকে খবর দেয়।  স্থানীয় সুত্রে জানা যায়, দোকান ঘরে কোন লোকজন ছিল না। বাজারের দোকান ঘরগুলো  তালাবদ্ধ থাকে।


আগুনে বাজারের ২১টি দোকানঘর সম্পুর্ন পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও বিজিবি'র সদস্যদের ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসার পর দমকল বাহিনীর কলমাকান্দা ও দূর্গাপুর ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। এর মধ্যে বাজারের ব্যবসায়ী মনোয়ার হোসেন, মনু মিয়া, বেলায়েত হোসেন, শুভ্র মৃধা, এনামুল হক, আজিম উদ্দিন,  মোঃ মাসুদ মিয়া, দেলোয়ার হোসেন, পরিমল বনিকসহ ২১ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। লেঙ্গুড়া বাজার ব্যবসায়ী বনিক সমিতির সভাপতি মোঃ মিলন মিয়া বলেন, আগুনে মালামাল সহ ২১টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, খবর পাওয়ার সাথে সাথে যদি দমকল বাহিনীর কর্মীরা আসতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমান অনেক কম হতো। এ বিষয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের দায়িত্বে থাকা লিডার মোঃ শাহজাহান বলেন, সকাল ৮.১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত থেকে দূর্গাপুর ইউনিটসহ আগুন সম্পুর্ন নিয়ন্ত্রনে নিয়ে আসি। আগুন লাগার স্বল্প সময়ের মধ্যে ২১টি দোকান মালামাল সহ সম্পুর্ন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

Tag
আরও খবর


কলমাকান্দায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

৯৪৩ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে





কুয়াশার চাদরে ঢাকা কলমাকান্দা

৯৮১ দিন ১২ ঘন্টা ৪৫ মিনিট আগে


কলমাকান্দায় জাতীয় সমাজ সেবা দিবস উদযাপিত

৯৯৯ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে