কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

কালকিনি,মাদারীপুর অগ্নিকান্ডে ২টি বসতঘর ভস্মীভূত




মাদারীপুরের কালকিনিতে অগ্নিকান্ডে ২টি বসতঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবারবার সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডে শিকারমঙ্গল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মানিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দুটি ঘরের সকল মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, সকালে চান মিয়া বেপারীর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই কাওসার বেপারীর ঘরেও আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্থ কাওসার বেপারী জানান, আগুনে ২টি বসত ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার ছোট ভাই বাবু বেপারীর বিদেশে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্রসহ নগদ ৭০ হাজার টাকা ঘরে ছিল তাও পুড়ে গেছে। অগ্নিকান্ডে আমাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে গেছি আমরা ২টি পরিবার। সরকারের কাছে আমরা সহযোগীতা চাই।

স্থানীয় পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন বেপারী জানান, অগ্নিকান্ডেে ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছি এবং ক্ষতিগ্রস্থদের পরিবারকে তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি কিনে দিয়েছেন।

Tag
আরও খবর