জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ডাসার উপজেলা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন

মোঃমানিক তালুকদারঃ কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি। 

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ডাসার উপজেলা প্রেসক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন।

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট,দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ৭১ টিভি’র জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক  গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুর আলম বাবু সহ জরিত সকল আসামী গ্রেফতার ও তাদের দ্রুত ফাঁসির দাবিতে ডাসার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ডাসার উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা সদর সড়কে ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


ডাসার উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ মিলন বেপারী এর সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মাসুদ খন্দকার, মাদারীপুর জেলা মৈত্রী মিডিয়া সেন্টার এর সাধারন সম্পাদক এস এম আরাফাত হোসেন, ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রতিদিনের সংবাদ  পত্রিকার কালকিনি ও  প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক রতন দে, কাজী নাফিস ফুয়াদ,দপ্তর সম্পাদক ভুইয়া সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন, ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন হেমায়েত, যুগ্ন সম্পাদক শাওন শরিফ সহ স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। 


বিক্ষোভ ও মানববন্ধননে বক্তারা বলেন, সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হলে তার কোনো বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমানসহ সারা দেশে অসংখ্য সাংবাদিক হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার হলেও তার বিচার আজ পর্যন্ত হয়নি। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাসির দাবি জানানো হয়। নাদিমের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করবেন সাংবাদিক মহল।

Tag
আরও খবর