চাঁদপুরের কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাসান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৬ এপ্রিল রবিবার কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এস আই মৃদুল বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কড়াইয়া এলাকা হইতে ১০(দশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাসানকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাসান উপজেলার কড়ইয়া গ্রামের খাঁজা মাইনুদ্দিনের ছেলে।
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
৫ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে
২৬ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৭ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
৪৮ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭২ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
৭২ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে