দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম জমা দিলেন কচুয়ার নাজমুন নাহার বেবী

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম জমা দিচ্ছেন নাজমুন নাহার বেবী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুন নাহার বেবী। গত ১১ ই এপ্রিল শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম জমা দেন। নাজমুন নাহার বেবী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন'র সহধর্মিণী।

কে এই নাজমুন নাহার বেবী-

নাজমুন নাহার বেবী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিরী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মোঃ ইউনুছ খান খাদ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলেন ও মাতা মরহুমা নূরুন নাহার বেগম ছিলেন একজন গৃহিণী। ৫ বোন ও ১ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।

তিনি ঢাকার তেজগাঁও পলিটেকনিক্যাল স্কুল থেকে মাধ্যমিক, লালমাটিয়া মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়'র প্রাণীবিদ্যা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গমন করেন। পরবর্তীতে City University of New York-এর Brooklyn College থেকে কম্পিউটার ইনফরমেশন সায়েন্স এ উচ্চতর ডিগ্রি লাভ করেন।নিউইয়র্কে অবস্থানকালে তিনি যুক্তরাষ্ট্র বিএনপি’র দপ্তর ও প্রচার সম্পাদিকার দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন থেকেই তাঁর রাজনৈতিক পথচলা শুরু। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও বেগম রোকেয়া হল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

বিগত প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র অঙ্গ-সংগঠনসমূহে সক্রিয় ও অগ্রবর্তী নারী নেতৃত্বের প্রতীক হিসেবে সূ-পরিচিত। ১৯৮২ সালে তিনি বেগম রোকেয়া হল ছাত্রদলের সভানেত্রী নির্বাচিত হন এবং ১৯৮৬ সালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ছাত্রী বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে বিএনপি'র নর্থ আমেরিকা শাখার প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক এবং ১৯৯৩ সালে দপ্তর সম্পাদক নির্বাচিত হন ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সদস্য পদে মনোনীত হন।

১৯৯৭ সালে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা জাসাস’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে মহিলা দলের আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন। ২০০৪ সালে চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন ও ২০০৯ সালে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ ও ২০১৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ, ২০২৩ সালে তিনি বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। এছাড়াও বর্তমানে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মহিলা দলের রংপুর বিভাগীয় সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

নাজমুন নাহার বেবীর দীর্ঘ রাজনৈতিক জীবন, পথচলা ও সাংগঠনিক দক্ষতা ও দেশ-বিদেশে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ তাঁকে বিএনপির একজন দৃঢ়চেতা ও প্রভাবশালী নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী। তাঁর একমাত্র কন্যা তানজিদা নাহার হক নিউইয়র্কের John Jay College of Criminal Justice থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেন এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস ও হিউম্যান রাইটসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বর্তমানে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত আছেন।

প্রসঙ্গত, আগামী ১২মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে বলে জানিয়েছেন, ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

Tag
আরও খবর