দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

কচুয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

চাঁদপুরের কচুয়ায় ইকরা আক্তার (১৯) নামের এক তিন মাসের অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বিতারা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ইকরা আক্তার উপজেলার আশারকোটা গ্রামের ইউনুস মিয়ার মেয়ে। তার স্বামী সৌদি প্রবাসী সম্রাট হোসেন বিতারা গ্রামের সফিকুল ইসলাম (আলমের) ছেলে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ইকরা আক্তার ও সম্রাট হোসেনের সাথে চার মাস পূর্বে দুই পরিবারের আয়োজনে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহে দেখা দেয়। বুধবার সকালে ইকরা আক্তার তার বাপের বাড়ি থেকে তার মা জোসনা বেগমের সাথে স্বামীর বাড়িতে আসে। পরে ইকরা আক্তারের মা ইকরাকে স্বামীর বাড়িতে রেখে নিজ বাড়িতে রওনা দিলে পথিমধ্যে উত্তর পালাখাল আসলে মুঠোফোনে খবর আসে ইকরা আক্তার মারা যায়।

ইকরা আক্তারের মা জোসনা আক্তার ও তার ভাই ইমন হোসেন বলেন, ইকরা আক্তার আত্মহত্যা করতে পারেনা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁসের নাটক সাজিয়ে হত্যা করে লাশ খাটের উপর রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবার অপপ্রচার চালায়। আমরা ইকরা হত্যার সঠিক বিচার চাই। ইকরা আক্তারের মা আরো জানান, আমার মেয়েকে বিয়ের পূর্বে সম্রাট হোসেন নিজেকে অবিবাহিত দাবী করে। পরে জানতে পারি প্রবাসে থাকা অবস্থায় সে কুমিল্লায় জনৈক এক নারীকে বিয়ে করে সংসার করছে। এ বিষয়টি নিয়েই তাদের স্বামী-স্ত্রীর মাঝে দন্দ্ব চলে আসছে। বিভিন্ন সময়ে কারনে-অকারনে মারধর করতো। আমার মেয়ে গলায় মারধরের চিহ্ন রয়েছে। বর্তমানে আমার মেয়ে তিন মাসের অন্তসত্ত্বা বলে তিনি দাবী করেন। তবে এব্যাপারে অভিযুক্ত সম্রাট হোসেনের বক্তব্য জানতে তাকে বাড়িতে পাওয়া যায়নি।

কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ইকরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর