জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কচুয়ায় বাবাকে জবাই করে হত্যা করলেন পাষণ্ড ছেলে

চাঁদপুরের কচুয়ায় গাছের চারা রোপণকে কেন্দ্র করে ছেলের হাতে বাবাকে জবাই করে হত্যা করার ঘটনা ঘটেছে। উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়নের  বাইছারা-নোয়াপাড়া গ্রামে গাছের চারা রোপণে বাঁধা দেয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে দিয়েছে পাষন্ড ছেলে মোহাম্মদ হোসাইন (২৮)। ২২ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার বাইছারা নোয়াপাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ লোমহর্ষক ঘটনাটি ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক ছেলে হোসাইনকে পার্শ্ববর্তী সফিবাদ গ্রাম থেকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

স্থানীয় ইউপি সদস্য মো: রুহুল আমিন জানান, মোহাম্মদ হোসাইন দীর্ঘদিন কুয়েতে ছিলেন এবং তিনি একজন কোরআনে হাফেজ। কিছুদিন পূর্বে মানষিক সমস্যার কারনে তার স্ত্রীকেও বিদায় করা হয়। শনিবার বিকেলে হোসাইন নিজ বাড়ির সামনে উঠানে তালের চারা রোপণ করতে গেলে তার বৃদ্ধ বাবা আব্দুল খালেক বাধাঁ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হোসাইন তাদের গৃহে থেকে দেশীয় ধারালো দা দিয়ে গলায় উপর্যপরী কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করে ফেলে।

কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্ত যুবক হোসাইনকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর