জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শনিবার কচুয়ায় সমাবেশে আসছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে শনিবার দুপুর ২টায় স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর ১ (কচুয়া) আসনে বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

উপজেলা বিএনপি’র সভাপতি মো: খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি ইশরাক হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করবেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস ও কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ মিয়াজী।

উক্ত সমাবেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের দলে দলে যোগদান করতে আয়োজকদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরও খবর